শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩০০ নারীর সঙ্গে মিলনের পর এইডস, তারপর চুরি করতে গিয়ে…

বয়স ৩১। বিভিন্ন সময়ে অন্তত ৩০০ নারীর সঙ্গে তিনি যৌন সংস্বর্গে গেছেন। তাও আবার অনিরাপদভাবে। ফলে যা হওয়ার! বাঁধিয়েছেন মরণব্যধি এইডস। আর এ রোগ হবার পর পাল্টে গেছেন তিনি। চেয়েছেন একটু আমোদ ফুর্তি করে জীবনের শেষ দিনগুলো পার করতে। তাই এক বাড়িতে চুরিও করতে গিয়েছিলেন তিনি।

কিন্তু বিধিবাম, ৫০ গ্রাম সোনাসহ একেবারেই হাতেনাতে ধরা। কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছেন তার এমন বৃত্তান্ত। হতভাগা এ ব্যক্তির নাম যোসেফ জেমস। থাকেন ভারতের সেকেন্দ্রাবাদে।

গত সোমবার রাতে তিনি এক ব্যক্তির বাসায় চুরির পর ৫০ গ্রাম সোনা নিয়ে আটক হয়েছেন। পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন, ‘ওসব সোনা-টোনা বাদ দেন। আমার এইচআইভি পজিটিভ। রোজ রাতে নিষিদ্ধপল্লীতে যেতাম। যাকেই ভাল লাগত, তার সঙ্গেই সেক্স করেছি। কনডম ছাড়াই। সংখ্যাটা ৩০০ তো হবেই। একদিন ডাক্তার বলল, আমার এইডস হয়েছে। বাঁচার আশা নেই ভেবে এই কটা দিন আর একটু আনন্দ ফুর্তি করতে চাই। তাই চুরি করেছি। যাতে ভাল জীবন কাটাতে পারি শেষ কটা দিন।’

পুলিশ অবশ্য তাকে চুরির দায়ে পাকড়াও করেছে। কিন্তু এত্তবড় কাণ্ডের জন্যও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। কারণ ওই ৩০০ নারীর কেউ তো আর যোসেফের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি!

মালকাগিরির সহকারি পুলিশ কমিশনার রবিচন্দন রেড্ডি বলেছেন, ‘আমরা তার কাছ থেকে ৫০ গ্রাম সোনা উদ্ধার করেছি। তার বিরুদ্ধে শুধু চুরির অভিযোগই আনা হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত