রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩ জন নিহত কোনাবাড়িতে সড়ক দুর্ঘটনা,

সিরাজগঞ্জের কামারখন্দে ১৩ ঘণ্টার মাথায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে; রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষে আরেক ট্রাকের চালকসহ তিন নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশিচমপাড় থানার এসআই আহসান হাবিব জানান।

দুর্ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ায় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এসআই হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সড়কে একটি বিকল ট্রাক থামিয়ে রাখা ছিল। ভোরের দিকে গ্যাস সিলিন্ডারবোঝাই দ্রুতগামী একটি ট্রাক এসে সজোরে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

“এতে সিলিন্ডারের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সামনে বসা দুই আরোহীসহ চালক ঘটনাস্থলেই মারা যান।”

সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে আরও দুজন বসা ছিলেন। দুর্ঘটনায় তারাও আহত হন। কোনাবাড়িতে এই দুর্ঘটনস্থলের কাছেই সীমান্তবাজার এলাকায় আগের দিন শনিবার বিকেলে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক ও দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০জন নিহত হন, আহত হন আরও অন্তত ৪৮ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ