মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৩ দিন ধরে আটকে রেখে তার দুলাভাইসহ কয়েকজন মিলে ছাত্রীটির ওপর…

বড় ভাইয়ের বাসায় যাওয়ার সময় পথ ভুল করায় শ্রীপুর উপজেলার এক স্কুলছাত্রী (১৩) গিয়ে পড়ে এক পাষণ্ডের কবলে। তাকে বাড়ি নিয়ে গিয়ে তিন দিন ধরে আটকে রেখে পাষণ্ড ও তার দুলাভাইসহ কয়েকজন মিলে ছাত্রীটির ওপর চালায় পাশবিক নির্যাতন। ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের সামছুদ্দিন মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে। গত ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কিশোরীকে ওই বাড়িতে আটকে রেখে নির্যাতন চালানো হয়। গত ৩১ অক্টোবর খবর পেয়ে পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গণধর্ষণের শিকার ওই কিশোরী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। রোববার সকালে ধর্ষিতার বড় ভাই শ্রীপুর থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলেন- শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার ফরিদপুর গ্রামের মৃত ছফির উদ্দিন মিয়ার ছেলে সামছুদ্দিন মিয়া (৪৫), তার দুলাভাই রহমত আলী ও অজ্ঞাতনামা আরো কয়েকজন। মামলার বাদী জানান, ২৮ অক্টোবর দুপুরে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন হাটপাড়া এলাকা থেকে তার বোন ভালুকার সিডস্টোর এলাকায় তার বাসায় বেড়াতে আসার জন্য বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে পথ ভুলে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় চলে যায় তার বোন। এসময় সামছুদ্দিন তার বোনকে তার কাছে পৌঁছে দেয়ার কথা বলে ফরিদপুর গ্রামে নিয়ে যায়।

সেখানে সামছুদ্দিনের বাড়িতে তাকে তিনদিন ধরে আটকে রাখা হয়। এসময় সামছুদ্দিন ও তার দুলাভাই রহমত আলীসহ কয়েকজন তার বোনকে ধর্ষণ করে। ৩১ অক্টোবর তার বোন রহমত আলীর বাসায় রয়েছে বলে খবর আসে। নির্যাতিতার বড় ভাই আরো জানান, পুলিশের সহযোগিতায় তার বোনকে ফরিদপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা সেবার পরে জ্ঞান ফিরে আসে। এরপর সে সবকিছু খুলে বলে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার বোন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনায় জড়িত শ্যালক-দুলাভাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী