৫০ হাজার ইয়াবা জব্দ: টেকনাফে


কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ফের দেড় কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
রোববার রাত ১১টার দিকে এ ইয়াবাগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফস্থ ৪২ বিজিবির আওতাধীন সাবরাং বিওপির নায়েক সুবেদার মো. মতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ইয়াবাসমূহ বিজিবি ব্যাটলিয়নে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৩ জুন রাতে টেকনাফ সদর ইউনিয়নের ইয়াবা অধ্যুষিত এলাকা নাজির পাড়া এলাকা থেকে বিওপির একটি চৌকস টহলদল ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













