মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫৭ ধারা সাংবাদিকতার অন্তরায় নয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায় নয়। এই ধারা গণমাধ্যমের স্বাধীনতাকে আরো বিকশিত করেছে।

আজ মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

‘তথ্য অধিকার দিবস’ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে তথ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত যেসব সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তাঁরা সাংবাদিকতার জন্য গ্রেপ্তার হননি। তাঁরা গ্রেপ্তার হয়েছেন সাংবাদিকতার নামে অপরাজনীতির কারণে।

এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। তথ্য অধিকার আইন কাজে লাগিয়ে তাঁরা যেকোনো তথ্য উদঘাটন করতে পারছেন।

মন্ত্রীর ওই বক্তব্যের পর একজন সাংবাদিক বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সাংবাদিকদের মাথার ওপর খড়্গের মতো রয়েছে। এই ধারার কারণে সাংবাদিকরা উদ্বেগে আছেন। এই ধারা বাতিলে বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এই ধারা বলবৎ রেখে কীভাবে স্বাধীন সাংবাদিকতা সম্ভব?

জবাবে মন্ত্রী বলেন, বাস্তবভিত্তিক তথ্য দিয়ে মন্ত্রীদের ধরা হোক। কিন্তু সেটা না করে কিছু সাংবাদিক অপরাজনীতি করছেন। এর নাম স্বাধীন সাংবাদিকতা নয়।

হাসানুল হক ইনু বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর তথ্যের ব্যাপক আদান-প্রদান হচ্ছে। তৃণমূল পর্যায়ের মানুষও তথ্য পাচ্ছে।

মন্ত্রী তথ্য অধিকার আইনের সুবিধা গ্রহণ করতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী