৮ ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের যৌন হয়রানি!


খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। তাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী উচ্চ বিদ্যালয়।
স্কুলের প্রায় আটজন ছাত্রী প্রধান শিক্ষক লড্ডন খানের বিরুদ্ধে চিত্তরঞ্জন থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন।
বুধবার সকালে স্কুল খুলতেই ছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হয়। ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল হন স্কুলের অন্যান্য শিক্ষকরাও।
ক্ষুব্ধ পড়ুয়ারা স্কুলে ভাঙচুর চালায়। প্রধান শিক্ষকের বাইক ভাঙচুর করা হয়। পুলিস স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে আটক করার পর পরিস্থিতি শান্ত হয়। কস্তুরবা গান্ধী উচ্চ বিদ্যালয়ে পুলিস মোতায়েন করা হয়েছে।
যদিও প্রধান শিক্ষক লড্ডন খান যৌন হেনস্থার অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, ফাঁসাতেই চক্রান্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













