বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৯০ দিন ধরে চলে সম্পার ওপর পাশবিক নির্যাতন, বাধ্য করা হয় দেহব্যবসায়..!!

লালমনিরহাটের বালাপুকুর গ্রামের ১৫ বছরের এক কিশোরী। যাকে চাকরি দেয়ার প্রলোভনে, কুমিল্লা নিয়ে যায় একটি চক্র। পরে তার ওপর ৯০ দিন ধরে চলে পাশবিক নির্যাতন। বাধ্য করা হয় দেহব্যবসায়। চক্রটিকে এই কাজে সহায়তা করে একই গ্রামের সোহেল। নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে আসায়, উল্টো চুরির মামলা দেয়া হয়, ওই কিশোরীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসি চান, দায়ীদের কঠোর শাস্তি। থামছেনা কিশোরী সম্পার কান্না। চোখের জল ঝরছে অঝরে। জীবনের ঘটে যাওয়া ৯০ দিনের অমানবিক নির্যাতনের কথা কিছুতেই ভুলতে পারছে না সে। দারিদ্রতার সুযোগে লালমনিরহাটের বালাপুকুর গ্রাম থেকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে, সম্পাকে কুমিল্লা নিয়ে যায় একটি চক্র। আর এতে সহায়তা করে একই গ্রামের সোহেল। চাকরি দেয়ার পরিবর্তে সেখানে দেহব্যবসা করতে বাধ্য করা হয় তাকে।

নির্যাতন সহ্য করতে না পেরে গেলো ৪ নভেম্বর কুমিল্লা থেকে বাড়িতে পালিয়ে আসেন সম্পা। পালিয়ে আসায় তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় উল্টো চুরির মামলা দায়ের করেন, দেহব্যবসার মূলহোতা কল্পনা বেগম। এতে ৫ নভেম্বর বিয়ের আগের রাতে সম্পাকে থানায় নিয়ে যায় পুলিশ। ভেঙ্গে যায় সম্পার বিয়ে। আর এ ঘটনায় ক্ষুব্ধ তার পরিবার ও এলাকাবাসী। বিচারের দাবিতে সম্পার বাবা গেলো ১৭ নভেম্বর লালমনিরহাট মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতে, একটি মামলা দায়ের করেন। সম্পাকে সব ধরণের আইনী সহায়তার আশ্বাস দিয়েছেন আইনজীবীরা।

আদলতের নির্দেশনা মেনে আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।

শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, এমটাই দাবি এলাকাবাসীর। -চ্যানেল২৪

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী