বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৯৬ লাখ টাকা আত্মসাৎ, অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার

ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের পাবনার পাকশী শাখার সাবেক ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহর ও ঈশ্বরদী উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের পাকশী শাখার সাবেক ব্যবস্থাপক মো. আফসার আলী, মো. কাওসার হোসেন ও মোশারফ হোসেন এবং কর্মকর্তা রমজান আলী ও নুরুল ইসলাম।

দুদক সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভুয়া বিল ও ভাউচারের ম্যামে অগ্রণী ব্যাংকের পাকশী শাখার ওই সব ব্যবস্থাপক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ব্যাংকের ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে দুদক একটি মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনার আদালত পুলিশের পরিদর্শক মো. শামসুল ইসলাম জানান, তিনি দুদকের গ্রেপ্তারের খবর শুনেছেন। তবে পাঁচ ব্যাংক কর্মকর্তাকে এখনো আদালতে বা কারাগারে পাঠানো হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী