মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদ্রাসা ছাত্রীর ঠোঁটে কামড় দিয়ে রক্তাক্ত করল যশোরের কলেজ ছাত্র

যশোরের চৌগাছায় জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) দিতে আসা এক ছাত্রীর ঠোঁটে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেছে এক কলেজছাত্র। চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে কলেজছাত্র সাগর হোসেন মেয়েটিকে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চৌগাছা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজছাত্র শিহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ। তবে সাগর হোসেন ও তার সহযোগী আলামিন হোসেন পালিয়ে যায়।

চৌগাছার মাকাপুর দাখিল মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে আমার মাদ্রাসার ছাত্রী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে অবস্থান করছিল। এ সময় নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে কলেজছাত্র সাগর হোসেন মেয়েটিকে জাপটে ধরে ঠোঁটে কামড় দিয়ে পালিয়ে যায়।

পরীক্ষার্থীর চিৎকারে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সাগরের সহযোগী শিহাব উদ্দিনকে আটক করলেও সাগর হোসেন ও আলামীন হোসেন পালিয়ে যায়।

সুপার আরো জানান, মেয়েটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সে পরীক্ষায়ও অংশগ্রহণ করেছে। তবে মামলার বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে আটক শিহাব উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সে নয়, মেয়েটিকে কামড়ে দিয়েছে তার বন্ধু সাগর।

চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ জানান, আটক ছেলেটি এখন থানা হাজতে রয়েছে। কলেজ থেকে তার শিক্ষকরা এসেছিলেন। তারা সবকিছু শুনেছেন। ছেলেটির বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা এখন বলা যাচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী