নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠান চলাকালে মঞ্চ থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। অনুষ্ঠান চলাকালে ব্যাগটি রাষ্ট্রদূত লিওনি কুলেনারার হাতেই ছিল। কিন্তু মঞ্চে মোমবাতি জ্বালাতে যাওয়ার সময় ব্যাগটি চেয়ারের ওপর রেখে যান। তখনই কেউ একজন ব্যাগটি নিয়ে যায়।ব্যাগের মধ্যে দুইটি ফোন ও প্রয়োজনীয় কিছু কাগজ ছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনার কথা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













