চিকিৎসার নামে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, অতঃপর…
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডে চিকিৎসার নামে গৃহবধুকে ধর্ষনের চেষ্টাকালে জনতার হাতে গনধোলাই খেলেন সোহেল(৩৫)। সোহেল বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা গ্রামের মো.হোসেনের ছেলে।
৬জুলাই সোমবার দুপুর ২টায় পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দুপুরে স্থানীয় মাঝি বাড়িতে নুরে আলম মাঝির ঘরে তার মেয়ে ইয়ানুরের সাথে অন্যএক পরুষের কথার আওয়াজ পায়।
এসময় আশে পাশের লোকজন তাদের ঘরে গেলে ইয়ানুর ও সোহেলকে অপ্রিতিকর অবস্থায় দেখতেপায়। পরে তাদের ডাক-চিৎকারে এলাকার লোক জন ছুটে এসে সোহেলকে গন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।এব্যাপারে এলকার লোকজন ইয়ানুরের পরিবারকে জিজ্ঞেস করলে তারা বলেন, ইয়ানুরের স্বামীর সাথে সাংসারিক বিভিন্ন ব্যাপারে ইয়ানুরের ঝগড়া বিবাদ চলায় সোহেল তার তদবির (চিকিৎসা) দেয়ার জন্য আমাদের বাসায় আসছে, অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই।
এমনকি ইয়ানুরের পরিবার এলাকাবাসীর নামে এই ঘটনায় মানহানির মামলা করবে বলে হুমকি দেন।এব্যপারে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কবির জানান, আমরা সোহেলকে থানায় নিয়ে এসেছি। এখনও তার বিরুদ্ধে ইয়ানুরের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করব।পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলেও মন্তব্য করছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













