নেশার টাকা যোগাতে নিজের মেয়েকে বিক্রি করলেন মা


নেশার টাকা যোগাতে একমাস বয়সী নিজের কন্যা শিশুকে বিক্রি করে দিয়েছেন জামিলা (৩৫) নামে এক মাদকাসক্ত মা। বিক্রি হওয়া ওই শিশুর নাম বেবি। তার বাড়ি রংপুর রেল স্টেশনের মুসলিমপাড়া এলাকায়।
স্থানীয়দের বক্তব্য দিয়ে শনিবার বিকেলে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার চার হাজার টাকার বিনিময়ে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির কাছে ওই শিশুকন্যাকে বিক্রি করে দেন মা জামিলা। বিক্রি হওয়া শিশুর নাম বেবি। বিষয়টি জানার পর পুলিশ শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।
শনিবার সন্ধ্যায় পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসার অভিযোগে দুই মাস ধরে কারাগারে আটক আছেন নগরির আলমনগর মুসলিমপাড়া বস্তির রাসেল। তার স্ত্রী জামিলা বেগমও হেরোইন আসক্ত। নেশার টাকা যোগাতে মঙ্গলবার চার হাজার টাকার বিনিময়ে নারায়ণগঞ্জের জনৈক মোশারফ হোসেনের কাছে জামিলা নিজের সন্তানটিকে বিক্রি করে দেন।
একই এলাকার চুড়িপট্টি বস্তির শাপলা নামে এক নারী দালাল শিশুটিকে বিক্রিতে মাধ্যম হিসেবে কাজ করেছেন। মোশারফ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাসিন্দা।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে শিশুক্রেতা মোশারফ হোসেনের সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিশুটিকে নিয়ে তিনি রংপুরে আসবেন। এ ঘটনায় শিশুর মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













