রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু


রাজধানীর পিলখানার ভেতরে নির্মাণাধীন একটি ১০তলা ভবন থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সাড়ে ৯টার দিকে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। প্রাথমিক নাম-পরিচয় জানা যায়নি।
নির্মাণাধীন ভবনের শ্রমিক ঠিকাদার সাইফুল ইসলাম জানান, কাজের এক পর্যায়ে পাঁচতলা থেকে সে নিচে পড়ে যায়। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন


ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন


রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন













