শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়

দরকারি ডকুমেন্টের মধ্যে অন্যতম জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি। প্রাথমিকভাবে একে ভোটার আইডি কার্ড বলা হলেও বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে পাসপোর্ট বানানো কোথায় নেই এর ব্যবহার। ফলে চুরি বা হারিয়ে যাওয়া ঠেকাতে এর জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন।

১. প্রথম কাজ হল- থানায় জিডি করা। এখানে দুটো বিষয় লক্ষণীয়। প্রথমত, জিডির আবেদনপত্র এ ফোর কাগজে বাসা থেকে লিখে নিয়ে যেতে পারেন। অযথা থানায় গিয়ে জিডির ফর্মের জন্য বলা বা লেখার দরকার নেই। দ্বিতীয়ত, আবেদনপত্র দুই কপি জমা দিতে হবে। একটি থানায় থাকবে, আরেকটি সিল মেরে আপনাকে দিয়ে দেবে।

২. জিডির কপির সঙ্গে নিজের কার্ডের একটি ফটোকপি নিয়ে আগারগাঁও আইডি কার্ড অফিসে যেতে হবে। এখানে এক পৃষ্ঠার একটি আবেদনপত্র ওই দুটি কাগজের সঙ্গে স্ট্যাপেলার যুক্ত করে দিবে। আবেদনপত্রটি খুবই সাদামাটা এবং পূরণ করতে ২-৩ মিনিটের বেশি লাগবে না।

অন্যান্য বিষয়াদি

১. সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়। ১২টার পরে গেলে কোনোভাবেই আবেদনপত্র জমা নেবে না। তাই সময়মতো উপস্থিত হন।

২. নতুন কার্ডের জন্য টাকা নেওয়া হয় না। কেউ চাইলে কর্তৃপক্ষকে অবহিত করুন।

৩. যদি আপনার কার্ডের ফটোকপি না থাকে তাহলে অন্তত কার্ড নাম্বারটা থাকলে চলবে। তাই কার্ডের ফটোকপি বা সফটকপি সংরক্ষণ করুন।

পরিচয়পত্র সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ইসলামিক ফাউন্ডেশন, ৭ম তলা, আগারগাঁও,

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ