রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর বিয়ে

নওগাঁর জেলার আত্রাই এলাকায় ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত ওই ছেলের সাথে মেয়েটির বিয়ে দিলেও মাঝ পথে এসে বাদ সেধেছে পুলিশ। তাই বাল্য বিবাহের কাবিন রেজিষ্ট্রির অপরাধে কাজি ও ধর্ষণের অভিযোগে বর এখন জেলহাজতে।

চ্যাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার নওদুলী গ্রামে। তথ্যঅনুসন্ধানে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওদুলী গ্রামের ছিদ্দিকের কন্যা (১৪) নৈদীঘি হজরত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২০) গত মঙ্গলবার দুপুরে প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রাম্যভাবে তাদের উভয়কে বিয়ের পিঁড়িতে বসানো হয়। এদিকে মেয়ের বয়স কম হওয়ায় ওই ইউনিয়নের কাজি এ বিয়ে রেজিষ্ট্রি করাতে অপারগতা প্রকাশ করলে র্পাশ্বর্বতী বিশা ইউনিয়নের কাজি মোঃ আব্দুর রাজ্জাক বিয়েটি রেজিষ্ট্রি করে। ঘটনাটি আত্রাই থানা পুলিশ জানতে পেরে রাতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ রেজিষ্ট্রির অপরাধে কাজি আব্দুর রাজ্জাকসহ বর ও কনেকে আটক করে।

এ ব্যাপারে মেয়ের ভাই জুয়েল রানা বাদী হয়ে ৩ জনকে আসামি করে গত বুধবার আত্রাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত কাজি আব্দুর রাজ্জাক ও বর মেহেদী হাসানকে গতকাল নওগাঁ জেলহাজতে প্রেরণ করেছে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান, আমরা আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং মেয়েকে ডাক্তারি পরিক্ষার জন্য নওগাঁ সিভিল র্সাজনের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত