বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পার্শ্ববর্তী এলাকার মেয়ের সাথে পরকীয়ার জের ধরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী আউলাকুটি গ্রামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে,উপজেলার ভেরভেড়ী আউলাকুটি গ্রামের আকতারুল হকের স্ত্রী তিন সন্তানের জননী রিনা বেগম (৩৫) সকালে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে শশুর বাড়ীতে ফোন করে জানায় তার স্বামী।

পরে রিনা বেগমের বাবার বাড়ীর লোকজন সেই বাড়ীতে গিয়ে দেখে রিনা বেগমের গলায় চিহ্ন। তারপর রিনার বাবা একাব্বর হোসেন ইউনিয়ন চেয়ারম্যান আবু সায়েম লিটনকে জানায়। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান থানা পুলিশকে না জানিয়ে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্ঠা করে ব্যর্থ হয়।

দুপুর ২টার সময় রিনা বেগমের বাবা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ রিনা বেগমের স্বামী আকতারুল হককে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রিনা বেগমের বাবা একাব্বর হোসেন জানান,আমার জামাই আকতারুল হক দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের সাথে পরকীয়া করে আসছিল। কিন্তু আমার মেয়ে তার প্রতিবাদ করায় আকতারুল আমার মেয়েকে মেরে ফেলেছে।

তিনি আরও জানান,গত ৭-৮ মাস আগেও রিনা বেগমকে তার স্বামী মার ডাং করে হাত ভেঙ্গে দিয়েছিল আমরা তার ৩টি সন্তানের কারণে আকতারুলের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহন করিনি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান’র সাথে কথা হলে তিনি জানান,পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যা। সাংবাদিকরা হত্যার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান,হত্যা না আত্মহত্যা পোষ্ট মর্টেম রিপোর্টের পড়ে জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত