বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেনা সদস্যরা ‘ দুই বোনকে বেঁধে পালা করে ধর্ষণ করেছে !

সেনা-অত্যাচারের বিবরণ দিতে গিয়ে’ বলেন বিছানার সঙ্গে ওরা আমাদের দুই বোনকে বেঁধে রেখেছিল। এরপর একজন একজন করে সেনা এসে আমাদের ধর্ষণ করেছে। এ কথা জানান মিয়ানমার থেকে পালিয়ে আসা বছর কুড়ির ছিন্নমূল রোহিঙ্গা যুবতী হাবিবা। এসময় পাশে বসা ছিলো তার আরও দুই ভাই-বোন, তারাও সেনা-অত্যাচারের সাক্ষী।

বাংলাদেশের টেকনাফে আরও অনেক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গেই এখন ঠাঁই হয়েছে মিয়ানমার থেকে কোনওক্রমে পালিয়ে আসা এই দুই বোনের।

হাবিবা, সামিরা ব্যতিক্রম নয়। এই দুই বোনের মতো রোজ আরও অনেক রোহিঙ্গা কিশোরী-যুবতী ধর্ষিত হচ্ছে। বাধা দিলে নৃশংস ভাবে মেরে ফেলে চলে যাচ্ছে সেনারা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর।

হাবিবার ছোট বোন সামিরার বয়স ১৮। সে জানাল ‘মিয়ানমারের উদাং গ্রামে আমাদের বাড়ি ছিল। একদিন সেই বাড়িতেই হানা দিল সেনা সদস্যরা। দুই বোনকে উপর্যুপরি ওরা ধর্ষণ করল। যাওয়ার আগে আমাদের ঘরটাতেও ওরা আগুন দিল। ‘

তার আরও আগে হাবিবাদের বাবাকে হত্যা করে, তাদের মাথার উপর থেকে ছাতাটাই কেড়ে নেয় মায়ানমার সেনা।

সূত্র: এই সময়

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে