মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার বিমানযাত্রীর স্যান্ডেলে পাওয়া গেলো যে জিনিষ ,শুনলে চমকে উঠবেন

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৩ কেজি ওজনের ২৪টি সোনার বার সহ সারোয়ার কামাল নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ) কর্তৃপক্ষ। তার বাড়ি কক্সবাজারে।

ডিসিএইচের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, গতকাল সকালে ওমানের মাসকাট থেকে রিজেন্ট এয়ার লাইনসের একটি ফ্লাইট (আরএক্স-০৭২৪) চট্টগ্রাম হয়ে ঢাকা পৌঁছায়।

এ সময় সন্দেহ হওয়ায় সারোয়ারকে তল্লাশি করা হয়। পরে স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২.৭৮ কেজি ওজনের ২৪টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

তিনি আরও জানান, কিছু ফ্লাইট বিদেশ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। আসার পথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কিছু ডমেস্টিক প্যাসেঞ্জার উঠিয়ে নিয়ে আসে।

ফলে ফ্লাইট ছাড়ার পর ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক প্যাসেঞ্জার মিলেমিশে একাকার হয়ে যায়। লোকাল যাত্রীদের খুব একটা চেকিং করা হয় না।

এ সুযোগটিই নিচ্ছে চোরাকারবারিরা। বিদেশ থেকে আসা চোরাচালান পণ্যটি হাতবদল হয়ে অভ্যন্তরীণ রুটের যাত্রীর কাছে চলে যায়। ঢাকায় পৌঁছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রী পৃথক গেট দিয়ে বের হন।

যে কারণে অনেক সময় আন্তর্জাতিক রুটের যাত্রীকে তল্লাশি করে কিছু পাওয়া যায় না। ধারণা করা হচ্ছে, সারোয়ার চালানটি পাচারে কেরিয়ার হিসেবে কাজ করছিলেন।
inShare

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী