নিজের ৭০ বছরের বৃদ্ধা মা-কে বেধড়ক মারল ছেলে (ভিডিও সহ)


নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গ কেউ এমন করতে পারে তা কল্পনাও করা যায় না। নৃশংসতার একেবারে চরমে উঠে নিজের ৭০ বছরের বৃদ্ধা মা-কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
ফেসবুকে জনৈক কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজসেবী ছবি ও ভিডিও শেয়ার করার পরই ঘটনা সকলের সামনে এসেছে। বৃদ্ধা পূর্ব দিল্লির শাহদরা এলাকার বাসিন্দা। নিজের ছেলের হাতেই পিটুনি খেয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, মার খেয়ে বৃদ্ধা মাটিতে পড়ে রয়েছেন। তাঁকে গায়ের চাদর সরাতে বলার পরই দেখা যাচ্ছে সারা গায়ে রক্ত লেগে রয়েছে। মেরে বৃদ্ধার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মহিলার নাম রাজেন্দ্ররী দেবী। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝরিয়েছে নিজের গর্ভের সন্তান, নিজের ছেলে নন্দকিশোর। বৃদ্ধা দিল্লির শাহদরা এলাকার সুভাষ পার্কের ৮ নম্বর গলির বাসিন্দা। গত ২৪ নভেম্বর এই ঘটনা ঘটে। ছেলে নন্দকিশোর মা-কে মেরে ফেলার লক্ষেই মারধর করে বলে অভিযোগ। যদিও ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। জানা গিয়েছে, মায়ের থেকে সমস্ত টাকা নিয়ে নিয়মিত মারধর করত নন্দকিশোর।
সমাজসেবী নন্দকিশোর জানিয়েছেন, এই ঘটনা সামান্য মারধরের ঘটনা নয়। মা-কে খুন করতেই গিয়েছিল ছেলে। এমনকী কোনও অভিযোগও দায়ের করতে দেয়নি। প্রতিবেশী অভিযোগ জানাতে গেলে তাদেরও হুমকি দিয়েছে সে। আপাতত বৃদ্ধা রাজেন্দ্ররীদেবী হাসপাতালে চিকিৎসধীন। এবং অবশেষে ছেলে নন্দকিশোরকে গ্রেফতার করার পর তার ঠাঁই হয়েছে তিহার জেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













