সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগে আটক ১


বাংলাদেশি বংশোভূত এক ব্রিটিশ নাগরিকের ৫০ লাখ টাকা আত্মসাৎকারী হাজী আলমকে আটক করেছে র্যাব-৪ এর এমটি টিম। রবিবার রাতে রাজধানীর শাহ আলী থানার দিয়া বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর মেজর মো. খুরশিদ আলম।
খুরশিদ আলম বলেন, গত জুলাই মাসে বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ নাগরিক সুরাইয়া পারভীনের ছেলে ইয়াসিন মোহাম্মদ হারিয়ে যায়। তাকে উদ্ধার করার কথা বলে হাজী আলম তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা নেয়।
তিনি আরো বলেন, উদ্ধারের জন্য ৫০ লাখ টাকা নেওয়ার পর হাজী সেলিম তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এখন পর্যন্ত সুরাইয়ার ছেলে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













