এবার এতিমখানার ৩ শিশুকে ধর্ষণ


খুলনা শহরে সরকারি শিশু সদনের তিনটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাদের স্কুলে আনা-নেয়ার দায়িত্বে থাকা এক ব্যক্তি এ বর্বর ঘটনা ঘটিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।
খুলনা সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, “অভিযোগ ওঠার পর একটি মামলা হয়েছে এবং ওই শিশুদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ স্কুলটির সেই দপ্তরীকে রবিবারই গ্রেফতার করা হয়েছে। ”
তিনি আরও বলেন, তারা তদন্ত করতে স্কুলটিতে যাওয়ার পর স্কুলের অন্যান্য ছাত্রীরা তাদের শরীরে হাত দেয়াসহ ওই কর্মচারীর অন্যান্য কিছু যৌন হয়রানিমূলক আচরণের কথা পুলিশকে জানিয়েছে।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান জানিয়েছেন, বিষয়টি তদন্তে প্রশাসন থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













