রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রী সন্তানকে কুপিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে শনিবার সকালে শাহজাহান মিয়া (৫০) নামে এক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে ধারালো দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।

পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী আসমা আক্তার (৩৮), মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী হাদিসা আক্তার (১৩) ও ছেলে আমিনুল ইসলামকে (৯) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কেন্দুয়ার আঙ্গারোয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহজাহান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন থাকায় পরিবারের লোকজন তাকে লোহার শিকল দিয়ে বেধে রাখত। শুক্রবার রাতেও তাকে শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল।

শনিবার সকালে শাহজাহান প্রকৃতির ডাকে বাইরে যেতে চাইলে তার মেয়ে হাদিসা আক্তার বাবাকে শিকলমুক্ত করে দেয়। এ সময় শাহজাহান হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী আসমা, মেয়ে হাদিসা ও ছেলে আমিনুলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে ধারালো দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন শাহজাহান।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত