শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেড়ানোর কথা বলে স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রি, অতঃপর…!

বোনের বাসায় বেড়ানোর কথা বলে এনে স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রি করে দিলেন এক পাষণ্ড স্বামী। রাজবাড়ির জেলার গোয়ালন্দে আরিফ (৩০) নামের ওই স্বামী তার স্ত্রীকে গোয়ালন্দ যৌন পল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

যৌনপল্লীতে আট দিন অবরুদ্ধ থাকার পর শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। এসময় পল্লীর সর্দারনী সালমাকেও (৪০) আটক করে পুলিশ।

উদ্ধার হওয়া গৃহবধূ জানান, তিনি যশোর নওয়াপাড়া আকিজ জুট মিলে কাজ করতেন। ওই জুট মিলের গেটের চায়ের দোকানদার খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের আরিফের (৩০) সঙ্গে প্রেমের সর্ম্পকের পর গত ২৫ জুলাই আরিফ তাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেন।

ওই নারী জানান, ১৩ আগস্ট আরিফ গোয়ালন্দের দৌলতদিয়া তার বোনের বাড়ি বেড়ানোর কথা বলে তাকে বাসে করে নিয়ে আসে। পরে দৌলতদিয়ার যৌনপল্লীতে তাকে ৪০ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান আরিফ। এর পর থেকে তাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা চালিয়ে আসছিল সালমা ও আঞ্জু।

তিনি জানান, পরবর্তীতে তার কাছে আসা এক ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনে বিষয়টি তার ভাইকে জানালে তিনি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার ও সর্দারনী সালমাকে আটক করে। বাড়িওয়ালী আঞ্জু পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি একেএম নাসির উল্যাহ জানান, আটক সালমাসহ তিন জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত