শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর সই নকল করে প্রতারণার নতুন জাল

নতুন ধরনের প্রতারণার চেষ্টা চলছে আওয়ামী লীগের নাম ব্যবহার করে। সাইফুল আলম চৌধুরী টিটো নামে একজন নিজেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দাবি করে একটি পরিচয়পত্র তৈরি করেছেন। এতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সইও আছে।

বাংলাদেশে বরাবর ক্ষমতাসীন দলের নাম বা পরিচয় ব্যবহার করে নানা সময় নানা ধরনের প্রতারণার চেষ্টা হয়ে থাকে। নানা সময় দেখা গেছে ক্ষমতাসীন দলের অঙ্গ বা সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি বা অন্য প্রতারণার চেষ্টা হয়। কিন্তু এখন পর্যন্ত দলের শীর্ষ নেতাদের নামে পরিচয়পত্র খোলার তথ্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা একে নতুন ধরনের প্রতারণার চেষ্টা হিসেবেই দেখছেন। একাধিক নেতা বলছেন, কেন্দ্রীয় বা কোনো পর্যায়ের নেতাদের দলীয় পরিচয়পত্র নেই। ওই ব্যক্তি নিশ্চিতভাবেই প্রতারণা করতে বা ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে অপকর্ম করতে এমনটি করেছেন।

পরিচয়পত্রে যা যা আছে

ওই পরিচয়পত্র অনুযায়ী জনাব টিটোর বাবার নাম মৃত নুরুল আলম চৌধুরী এবং মায়ের নাম নুরজাহান বেগম চৌধুরী। তার বাড়ির ঠিকানা দেয়া আছে, চৌধুরী ভিলা, ১৬৯৪ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।

পরিচয়পত্রের ওপরে আওয়ামী লীগের স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আছে। বড় করে লেখা আছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ।’ ইংরেজিতে লেখা আছে, ‘আইডেনটিটি কার্ড, অনলি ইউজ ফর সেন্ট্রাল লিডার’।

পরিচয়পত্রে আইডি নম্বরও দেয়া আছে। এই নম্বর হলো: ১৫৯২৮২৪০৪৮৩৮। বি. সি নম্বর নামে আরও একটি নম্বর আছে। এটি হলো: ১৯৯০১৫৯২৮২৪০৭০৭১১।

দলে যোগদানের তারিখও আছে এই পরিচয়পত্রে। এই তারিখ হলো ২৩ মার্চ ২০১৪। আর এর মেয়াদ ২০১৯ সালের ২৩ মার্চ।

পরিচয়পত্রের নিচের বাম মাসে ‘সংগ্রামী শুভেচ্ছাসহ’ কথা লিখে দলীয় সভাপতি শেখ হাসিনার সই এবং ডান পাশে একই ভাবে ‘সংগ্রামী শুভেচ্ছাসহ’ কথা লিখে দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এর সই আছে।

ওই পরিচয়পত্রে দুটি মোবাইল নম্বরও দেয়া আছে। এগুলো হলো ০১৭১৫-৯০২৬৩২ এবং ০১৮১৪-৩৪৬৭০৮।

ফোন নম্বর দুটি চালুও আছে। একটি নম্বরে কল হলা হলে টিটো নামধানী ওই লোক ফোন ধরেন। এটা কি সাইফুল আলম চৌধুরী টিটোর নম্বর? জানতে চাইলে ওই প্রান্ত থেকে বলা হয়, ‘হ্যাঁ, ঠিক আছে।’ এরপর তিনি জানতে চান, ‘আপনি কে বলছেন’, সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন।

এরপর অন্য একটি নম্বর থেকে ফোন দেয়া হলে ওই ব্যক্তি আর ফোন ধরেননি।

কেন্দ্রীয় নেতারা যা বলছেন

যোগাযোগ করা হলে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘এটা অবশ্যই ভুয়া। কারণ, আওয়ামী লীগের এই ধরনের কোনো পরিচয়পত্র নেই।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘কেবল কেন্দ্রীয় নেতা নয়, কোনো পর্যায়ের নেতারই দলীয় কোনো পরিচয়পত্র নেই। আমাদের পদটাই দলীয় পরিচয়। ওই লোক প্রধানমন্ত্রীকে নিয়ে জালিয়াতি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি, তাকে অতিসত্বর আটক করে আইনের আওতায় আনা হোক।

আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ি চট্টগ্রাম শহরেই। আগ্রাবাদ এলাকায় সাইফুল আলম চৌধুরী টিটো নামে আওয়ামী লীগের কোনো নেতা আছেন বলে জানেন না তিনি। জনাব নওফেল বলেন, ‘এটা একটা বড় অপরাধ। সরকারপ্রধানের সই জাল করে দিব্বি একটা মানুষ ঘুরে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া উচিত। ‘

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত