অস্ত্র-গুলিসহ তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার


রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন মো. সামছুল হক হাওলাদার (৪৫), মো. কামাল মৃধা (৩০) ও মো. আমির হোসেন ওরফে বাবু (২৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান জানান, রবিবার রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা (পূর্ব) বিভাগের অস্ত্র উদ্ধার টিম তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট, একজোড়া হাতকড়া ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













