পাবনায় বেড়াতে এসে মা-মেয়েসহ ৩ জন গনধর্ষনের শিকার


পাবনার চাটমোহরে দু:সম্পর্কের আত্মীর বাড়িতে বেড়াতে এসে মা-মেয়েসহ ৩ জন গনধর্ষনের শিকার হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার চরইকোল গ্রামের দাখিল মাদ্রাসার পাশে গজারগারী বিলে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা আশুলিয়া থানার বাইপাইল রশিদ কলোনির রনি হোসেনের স্ত্রী (২৮), মেয়ে (১২) ও মেহেদী হাসানের স্ত্রী (২৩) চাটমোহর উপজেলার হরিপুর রামপুর এলাকার প্রবাসী সোহেল প্রামানিকের বাড়ীতে মেয়ের বান্ধবী ও দু:সম্পর্কের আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। বুধবার বাড়ীর পাশে মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল চলার সময় বাড়ীতে কেউ না থাকার সুবাদে ১০/১২ জন যুবক তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। রাত ১০টা পর্যন্ত শিশুসহ ৩ জনকে বিলের মধ্যে গনধর্ষন করে। পরের সোহেলের বাড়ীতে আহত অবস্থায় তারা ফিরে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলেন।
এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড মেম্বর মোঃ ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূক্তভোগীদের উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক ভাবে তা জানা সম্ভব হয়নি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল সরকার জানান, শিশুসহ ৩ জনকে আমরা উদ্ধার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য সোহেল প্রামানিকের ২ স্ত্রী রজিনা খাতুন ও সীমা খাতুনকে আটক করা হয়েছে। ভিকটিমদের ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













