সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আত্মসমর্পন করেছে দুই জঙ্গী নারী, উদ্ধার দুই শিশু; বাকিদের ধরতে যেকোন সময় অভিযান শুরু

রাজধানীর আশকোনা এলাকায় একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে আজ শনিবার ভোররাত থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতমধ্যে আত্মসমর্পন করেছে দুই জঙ্গী নারী ,উদ্ধার হয়েছে দুই শিশু। বাকিদের ধরতে যেকোন সময় অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ ।

হাজিক্যাম্পের কাছে সুর্য্যভিলা নামের তিনতলা ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এবারই প্রত্থম কোন জঙ্গী বিরোধী অভিযানে আত্মসমর্পনের ঘটবা ঘটলো । মুলত শিশু ও নারীদের জন্য এতক্ষনেও অভিযান শুরু করা যায়নি ।
আরও পড়ুন: সুশান্ত পালের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ঢাবি কর্তৃপক্ষ

এর আগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছিলো বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতার সাথে বেশ কজন নারী জঙ্গী ও শিশু রয়েছে ।

অভিযানে অংশ নেয়া পুলিশের একটি সুত্র সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছে , জঙ্গীদের জীবিত ধরার চেষ্টা চলছে । শীর্ষ জঙ্গী জাহিদের স্ত্রী শিলা রয়েছে সেখানে বলে ধারনা করা হচ্ছে । শেষ খবর পাওয়া পর্যন্ত ডিএমপি কমিশনার ঘটনাস্থলে পৌছেছে। যে কোন সময় শুরু হবে অভিযান।
আরও পড়ুন: বগুড়ার প্যানেল মেয়র গুলিসহ বিমানবন্দরে গ্রেফতার

ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। এ ছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। মুলত শিশু ও নারীদের জন্য এতক্ষনেও অভিযান শুরু করা যায়নি ।

ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত