মডেলিংয়ের লোভে পড়ে ধর্ষণের শিকার


স্বামী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তিন বছরের একটি ফুটফুটে সন্তান আছে সংসারে।
কিন্তু নিস্তরঙ্গ এ সংসার জীবন অসহনীয় হয়ে ওঠে কলকাতার সুকান্তনগরের বাসিন্দা এক নারীর কাছে। ঠিক এমন সময়েই ফেসবুকের এক বন্ধুর কাছ থেকে মডেলিংয়ের প্রস্তাব পান। রঙিন দুনিয়া পা রাখার স্বপ্নে বিভোর হয়ে স্বামী সন্তান রেখে ২০ নভেম্বর মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি।
কিন্তু মুম্বাই আর যাওয়া হয়নি ২৪ বছর বয়সী সেই নারীর। তার বদলে মধ্যপ্রদেশের ভোপালে একটি ফ্ল্যাটে জায়গা হয় তার। সেখানে কার্যত বন্দী হয়ে পড়েন। দিনের পর দিন সেই ফেসবুক বন্ধুটির দ্বারাই হতে থাকেন ধর্ষণের শিকার।
এদিকে স্ত্রীর খোঁজ না পেয়ে পরের দিনই থানায় অভিযোগ দায়ের করেন স্বামী। ফোনের সূত্র ধরে এক মাসেরও বেশি সময় পর সেই নারীকে উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার হওয়ার পর হিতেশ নামের তথাকথিত ফেসবুক বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সেই নারী।
জানা গেছে, ২১ বছর বয়সী হিতেশ ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র। তার পরিবার থাকে ঝাড়খণ্ডের রাঁচিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













