অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে


মুন্সিগঞ্জের সিরাজদিখানে নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের বরাম গ্রাম এলাকার ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, শুক্রবার দুপুরে বরাম এলাকায় ইছামতি নদীতে একটি ছালার বস্তা ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ঘটনাস্থলে গিয়ে বস্তার ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, বিদেশি কম্বল দিয়ে প্যাচানো অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। তার পড়নে লুঙ্গি ও একটি হাফ হাতা গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এই যুবককে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













