‘ছেলে দোষ করে থাকলে তার শাস্তি হয়েছে, লাশ চাই না’


সালমা খাতুন জানান, তাঁর ছেলে দোষ করেছে, সে দোষী, সে অন্যায়কারী। তার লাশ তিনি চান না। তবে সরকার যদি স্বইচ্ছায় লাশ দেয়, দেবে। সরকারের কাছে তাঁর কোন আবেদন, আপত্তি কোন কিছুই নেই। তিনি লাশ চাননি।
অনেকটা একই কথাই বলেছেন মারজানের বাবা নিজামউদ্দীন। তিনি পেশায় একজন দর্জি। শুক্রবার সকাল আটটার দিকে তিনি খবর পান যে তাঁর ছেলে নিহত হয়েছে। তিনি বলেন, মারজান যে কাজ করেছে বলে অভিযোগ করা হচ্ছে, সত্যি যদি সেই কাজের সঙ্গে সে জড়িত হয়ে থাকে, তাহলে তার বিচার করেছে সরকার।
‘আমি ছেলের মুখের থেকে তো আর শুনতে পারলাম না যে সে এই কাজে জড়িত ছিল কীনা। এখন যেভাবেই হোক, আমার ছেলে নিহত হয়েছে। যদি সরকার আমার ছেলেকে বাড়িতে পৌঁছে দিতে পারে, এলাকাবাসীর আবেদন, তারা তাকে বহুদিন দেখেনি। এলাকাবাসী তাকে ভালোবাসতো। সেই হিসেবে তাকে দাফন করবো।’
তিনি আরও বলেন, ‘এখন আমি লাশ গ্রহণ করবে, আমার সেরকম সামর্থ্য নেই। আমি গরীব মানুষ। আমার সামর্থ্য নেই ওখানে গিয়ে লাশ নিয়ে আসার। আমি পারবো না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













