নতুন ট্রেনের ফ্যান, ব্যাটারি চুরিঃ কড়া নিরাপত্তার মধ্যে !


রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক পাহারার মধ্যেই পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে রাখা ট্রেনের নতুন বগি থেকে ফ্যান ও ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। কবে, কীভাবে এ চুরির ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানে না ঈশ্বরদী রেল কর্তৃপক্ষ।
গত ৩ জানুয়ারি ঘটনাটি জানাজানি হওয়ার পরদিন ঈশ্বরদী রেলওয়ের ইলেকট্রিক বিভাগের উপসহকারী প্রকৌশলী এম কে নূরুল ইসলাম বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেছেন।
জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ইন্দোনেশিয়া ও জার্মানি থেকে এনে যাত্রীবাহী ট্রেনের দুটি এসি কেবিন কোচ, তিনটি এসি চেয়ার কোচ বগি রাখা হয় ঈশ্বরদী জংশন স্টেশনে। সেই বগিগুলো থেকে ১৯টি ফ্যান ও চারটি ব্যাটারি চুরি যায়। রেল কর্তৃপক্ষ বিষয়টি গত ৩ জানুয়ারি টের পায়।
সূত্র আরো জানায়, ঈশ্বরদী জংশনে নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ ছাড়াও রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি রয়েছে। যারা দিন-রাত পাহারা দিয়ে থাকে। সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যেই এ চুরির ঘটনা ঘটেছে।
ঈশ্বরদী স্টেশন সুপার আবদুল করিম জানান, ‘ইয়ার্ডে কখন কোন ট্রেন আসবে, ট্রেন ছেড়ে যাবে এবং ইয়ার্ডের কোথায় কোন বগি রাখা হবে এগুলো দেখার দায়িত্ব আমার না। আমার দায়িত্ব যাত্রীসেবা দেখা। নিরাপত্তার জন্য আলাদা দুটি বিভাগ রয়েছে।’
এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় সদর দপ্তরের ডিআরএম অসীম কুমার তালুকদার বলেন, ‘আমরা আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া মোতাবেক কাজ করছি।’
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, চুরির বিষয়ে রেল কর্তৃপক্ষের কেউ কিছু বলতে পারছে না। তবে প্রাথমিকভাবে তদন্ত করে দেখা গেছে, ট্রেনের দরজা তালাবদ্ধ থাকায় দুই বগির সংযোগস্থলের প্লেট উঠিয়ে এ চুরি সংঘটিত হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













