বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রায় ৮০০ কোটি টাকার ধন-দৌলত গুহায় মিলল, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন গুপ্তধন!

১৯৪৫ সাল। প্রায় শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিত্রশক্তির সঙ্গে যেচে উঠতে না পেরে জাপানের অবস্থা তখন নিভু নিভু। অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণের আগেই ফিলিপাইনের ১৪৫টি টানেল ও গুহায় লুকিয়ে রাখা হয় প্রায় ৮০০ কোটি টাকার ধন-দৌলত। যুদ্ধ চলাকালে বিভিন্ন সময়ে ওই ধন-দৌলত লুট করে জাপানের রাজকীয় সেনাবাহিনী। জেনারেল তময়ুকি ইয়ামাশিতার নির্দেশেই ওই লুটপাট চালান জাপানি সৈন্যরা।

যুদ্ধের পর ‘ইয়ামাশিতার গুপ্তধন’ নামে গল্পটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। বিভিন্ন সময়ে অনেকেই খুঁজে বের করার চেষ্টা করেছেন ইয়ামাশিতার গুপ্তধন। তবে বিশেষজ্ঞরা বারবারই বলেছেন, ‘ঘটনাটি স্রেফ গুজব’।

যুদ্ধের ৭০ বছরেরও বেশি সময় পর ওই গুপ্তধন খুঁজে পাওয়ার দাবি করেছে গুপ্তধন উদ্ধারকারী একটি দল। উদ্ধারকাজ চালানোর সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে প্রকাশ করেছে তারা।

ভিডিওটিতে দেখা যায়, ফিলিপাইনে কোনো এক জায়গায় একটি গুহায় রাখা রয়েছে বিপুল পরিমাণ সোনার বার। সেগুলোর পর্যবেক্ষণ করছেন কয়েকজন ব্যক্তি। ভিডিওটি ইউটিউবে দেড় লাখেরও বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি দেখার পর ইয়ামাশিতার গুপ্তধন আসলেই কোনো গুজব কি না, তা নিয়ে আবার ভাবতে শুরু করেছেন অনেকেই।

তবে বিশেষজ্ঞ পিয়ার্স কেলি জানিয়েছেন, গুপ্তধনের ঘটনাটি গুজব। যুদ্ধের সময় নিজেদের জনপ্রিয়তা ও জৌলুস বাড়াতেই ওই গল্পটি বানানো হয়েছিল।

https://youtu.be/ECA1O1UAHsg

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প