বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নানা চাঞ্চল্যকর তথ্যঃ উত্তরার আদনান হত্যার নেপথ্যে পাড়ায় পাড়ায় গড়ে ওঠা কিশোরদের ‘গ্যাং’

গতকাল উত্তরায় বন্ধুদের মারধরে আদনান কবীর নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

বাসা উত্তরা ১২ নম্বর সেক্টরে। আদনান হত্যার পেছনে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কিশোররা এলাকাভিত্তিক ‘গ্যাং’ বানিয়ে আধিপত্য বিস্তার করে। রাজধানীর উত্তরায় কিশোরদের এরকইম দুটো গ্রুপের নাম ‘নাইন স্টার’ আর ‘ডিস্কো বয়েজ। ‘

এইসব গ্রুপের লিড দেয় এলাকার ‘বড়ভাইয়েরা। ‘ এদের কাজ নিজ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আধিপত্য ধরে রাখা। আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে ফেসবুক লাইভ ভিডিওতে হুমকি দেয়া হয়। এই দুই গ্রুপের বিরোধে আদনান কবীর নামক ওই ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে সময় আদনান গ্রুপের ছেলেরা ছিল না তাকে একা পেয়েই মারধ্র করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে আদনানকে মারধর করে বন্ধু-সহপাঠীরা। লাঠির আঘাতে সে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় ফেলে গেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
%e0%a7%a9
সোশ্যাল মিডিয়া এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। অনেকেরই অভিযোগ রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ থেকে ১৮ বছরের কিশোররা ভয়ংকর সব অপরাধে জড়িয়ে পড়েছে। এই সব অপরাধের বলি হয়েছে আদনান। এমনটাই ফেসবুকের বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে। এই বয়সের গ্রুপের ছেলেরা ফেসবুকে প্রকাশ্যে মদের বোতলের ছবি হাতে নিয়ে পোস্ট করে।

প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ‘বাজে’ ভাষা ব্যবহার করে থাকে এরা। নাইন স্টার, নাইন এমএম, ডিস্কো বয়েজ এসব গ্যাং-এর নাম, যা উঠতি কিশোরদের গ্যাং। ফেসবুকে ছড়িয়ে ছবি দেখে এমনটাই জানা গেছে। যাদের দেখা গেছে ফেসবুক ইনস্টাগ্রামে প্রকাশ্যে অস্ত্রের ছবি ব্যবহার করে ছবি পোস্ট করতে।
%e0%a7%a8
আবদুর রাজ্জাক বলেন, কিশোরদের এলাকাভিত্তিক দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। ঘটনার সময় আদনানের পক্ষের লোকজন ছিল না। এ কারণে সে পিটুনির শিকার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কিশোরদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

আদনান হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ফেসবুকে ব্যাপক প্রচারণা চলছে পাশাপাশি, এইসব গ্রুপ বা গ্যাং-এর হোতাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহবান জানানো হয়েছে। রাফাত নূর নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ১২ থেকে ১৮ বছর বয়সী ছেলেরা গ্যাং গঠন করছে। পরস্পরকে খুন করছে। বাবা মায়েরা খোঁজ রাখেন, আপনার সন্তান বাইরে কী করছে? আজ এবং এক্ষুনি সন্তানের বিষয়ে জানার চেষ্টা করুন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী