রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের বিরুদ্ধে ১৬ নারীকে ধর্ষণের অভিযোগঃ ছত্তিশগড়

ভারতের ছত্তিশগড় রাজ্যের পুলিশের বিরুদ্ধে ১৬ নারীকে ধর্ষণের অভিযোগ এনেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে ওই নারীদের ধর্ষণ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

স্থানীয় সময় শনিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগটি আনা হয়। এতে আরো জানানো হয়, নির্যাতনের শিকার আরো ২০ নারীকে নিয়ে খুব শিগগির নতুন এক বিবৃতি দেওয়া হবে।

মানবাধিকার কমিশন জানায়, তাদের কর্মকর্তাদের ধর্ষণের শিকার নারীদের কাছ থেকে জবানবন্দি দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং এক মাসের মধ্যে তা দাখিল করতে বলা হয়। সেই জবানবন্দির ভিত্তিতেই পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগগুলো।

আক্রান্ত নারীদের কেন ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে না, ভারত সরকারকে এমন প্রশ্ন করে মানবাধিকার কমিশন। সেখানে আট নারীকে তিন লাখ, ছয়জনকে দুই লাখ ও দুজনকে ৫০ হাজার করে মোট ৩৭ লাখ রুপি সহায়তা দেওয়ার আবেদন করা হয়।

২০১৫ সালের নভেম্বরে ভারতের একটি পত্রিকায় ছত্রিশগড় রাজ্যের বিজাপুর জেলায় পাঁচটি গ্রামের নারীদের ওপরে নির্যাতনের একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, রাজ্য পুলিশের কাছে হেনস্তার শিকার হন কমপক্ষে ৪০ নারী। তাঁদের মধ্যে দুজনকে গণধর্ষণ করা হয়।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, পুলিশ সদস্যরা ওই গ্রামগুলোর পাশ দিয়ে যাচ্ছিল। তখন তারা ওই ধর্ষণের ঘটনা ঘটায়। পরে গ্রামবাসীর জিনিসপত্র ভাঙচুর ও লুট করে পুলিশ সদস্যরা।

প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি চোখে পড়ে মানবাধিকার কমিশনের। এর পর তারা ঘটনাটি আমলে এনে অনুসন্ধান চালানো শুরু করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত