সংসদ সদস্য লিটন হত্যা : জামায়াত নেতাসহ আটক ৫


গাইবান্ধার প্রয়াত সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্বাঞ্চলের জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। জামায়াতের আমির হলেন সাইফুল ইসলাম।
এ নিয়ে মোট ৩২ জনকে এমপি ঘটনায় আটক করা হলো। এরই মধ্যে সাতজনকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
গতকাল জামায়াত নেতা ফরিদ আলীসহ ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবীব মাসুদকেও সাত দিনের রিমান্ডে পাঠান আদালত।
গত ৩১ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি লিটনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় এমপি লিটন ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর বাড়িতে আসে। তারা হেলমেট পরা ছিল। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। অপর দুই যুবক ঘরে ঢুকেই এমপি লিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর তারা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













