সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘তুমি শোধরালে না তাই আমরা চলে গেলাম’

দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে আছে বিছানায়।  মায়ের লাশ ঝুলছে ফ্যানের সঙ্গে। বিছানার পাশে রক্তাক্ত একটি চিঠি। আর একটি চিরকুট, ইংরেজিতে যাকে বলে ‘সুইসাইড নোট’। তাতে লেখা এক স্ত্রী, এক মায়ের ব্যর্থতার গাথা। স্বামীকে শোধরাতে না পারার ব্যর্থতা। আর এ থেকে মুক্তি পেতে নিজের দুই শিশুসন্তানকে মেরে আত্মঘাতী হলেন মা।

মিরপুরের দারুসসালামের ছোট দিয়াবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে এই তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। মা অনিকা (২৫) আর দুই সন্তান- শামিমা আক্তার (৫) ও আবদুল্লাহ (৩)। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে ছোট দিয়াবাড়ির ২৯/১ নম্বর বাড়ি থেকে তিনটি উদ্ধারের সময় একটি রক্তাক্ত চিঠিও উদ্ধার করে পুলিশ। এ ছাড়া অনিকার ভাঙা ভাঙা হাতের লেখার একটি চিরকুট উদ্ধার করা হয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেন, মৃতের লাশের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। তা থেকে বোঝা যায় স্বামী শামীমের প্রতি প্রচণ্ড ক্ষোভ আর অভিমান ছিল স্ত্রী অনিকার। আর তারই পরিণতি এই হত্যাকাণ্ড।

চিরকুটে স্বামীর উদ্দেশে অনিকা লেখেন ‘শামীম তুমি শুধরালে না। তাই আমরা চলে গেলাম।’ একই চিরকুটে মায়ের উদ্দেশে অনিকার লেখা- ‘মা, আমি ওদের নিজ হাতে খাইয়েছি, নিজ হাতে মানুষ করেছি। আবার নিজ হাতেই মেরে ফেললাম।’ এর পরই লেখা- ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

পুলিশ জানায়, যে ঘরে ওই ঘটনা ঘটে, সেটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।  তাতে তারা ধারণা করছেন, দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন অনিকা।

দিয়াবাড়িতে একটি সেলুনে কাজ করেন অনিকার স্বামী শামীম। তার ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায়, শামীম সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় গেছেন বলে তারা জানতে পেরেছে। তাকে পাওয়া গেলে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’ শামীমের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। দিয়াবাড়িতে একটি ভাড়া বাসায় থাকতেন স্ত্রী-সন্তানসহ। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত