বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুবলীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাসুম আকন্দের নিখোঁজ স্ত্রীর লাশ বুধবার বিকেলে স্থানীয় একটি মসজিদের টয়লেটের সেপটি ট্যাঙ্কি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাসুমকে আটক করা হয়েছে।

নিহত নাসিমা আক্তার (৩৬) ওই যুবলীগ নেতার দ্বিতীয় স্ত্রী। মাসুম ও নাসিমার মধ্যে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে দুই বছর আগে তাদের বিয়ে হয়। নাসিমা নাগরী ইউনিয়ন পরিষদে সাবেক সদস্য ছিলেন। তার স্বামীর বাড়ি উপজেলার রাথুরা গ্রামে। নিহত নাসিমা উপজেলার সেনপাড়া গ্রামের মো. সোবহান আলীর মেয়ে।

কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. গোলাম মাওলা জানান, মাসুমের স্ত্রী নাসিমা আক্তার গত ১০ নভেম্বর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস পর তার মরদেহ বুধবার বিকেলে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের অদূরে সেপটি ট্যাঙ্কি থেকে উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, নাসিমা নিখোঁজের পর কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার ভাই। ঘটনার পর যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪