রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নামাজ শেষ করে মনোয়ারের আর বাড়ি ফিরা হলো না !

পূর্ববিরোধের জেরে দিনাজপুরের বিরলে শ্যালকের লাঠির আঘাতে এক ভগ্নিপতি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে মাথায় আঘাতে ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মনা (৩৫) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি বিরল উপজেলার ধামইর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম বাদী হয়ে শফিকুলের নামে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এলাকাবাসীর রবাত দিয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, আজ ভোরে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মনোয়ার হোসেন। পূর্বশত্রুতার জেরে পথে শ্যালক শফিকুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে শফিকুল লাঠি দিয়ে মনোয়ার হোসেনের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি আরো বলেন, পরে এলাকাবাসী শফিকুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটকের পর নিহতের মরদেহ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত