গোপালগঞ্জে ট্রাক চাপায় নিহত ১
গোপালগঞ্জে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। নিহত ভ্যান চালকের নাম মুসা সিকদার (৪৫)। তিনি কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের ইদ্রিস সিকদারের ছেলে।
আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, কাশিয়ানী থেকে ভ্যানে করে তিনজন যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিলেন মুসা। এ সময় একটি ট্রাক পিছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মুসা নিহত হন।
এতে ভ্যানে থাকা যাত্রী মো. তরিবুর শেখ (৫০), রেজাউল শেখ (৪২) ও শাহাদত খা (৪৫) আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













