গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গ্রেপ্তার


নব্য জেএমবির শীর্ষ নেতা ও গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) ইউনিট। শুক্রবার রাতে তাকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান একথা নিশ্চিত করেছেন। রাজীব অন্তত ২২টি হত্যা মামলার আসামি। তার সাগঠনিক নাম রাজীব গান্ধী, ওরফে সুভাষ গান্ধী, ওরফে গান্ধী, ওরফে শান্ত ওরফে আদিল। গুলশান ও শোলাকিয়া হামলায় তিন জঙ্গিকে সে উত্তরাঞ্চল থেকে পাঠিয়েছিল।
গত বছর গুলশান হামলার পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে জেএমবির কমান্ডার গ্রেপ্তার এবং নিহত হওয়ার পর রাজীব গান্ধীর ওপরে ঢাকায় হামলা চালানোর দায়িত্ব আসে। গুলশান হামলার আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজীব গান্ধীর কথা বলা হয়েছিল। গত ২৭ জুন দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের জঙ্গি অধ্যুষিত জেলায় পুলিশের টানা অভিযানে জেএমবির সদস্যরা ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়। এসময় একটি গ্রুপ ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে আশ্রয় নেয়। এই গ্রুপের দলনেতা রাজীব গান্ধী ওরফে শান্ত ওরফে সুভাষ ওরফে আদিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













