শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় বোমা-গুলি ছুড়ে স্বর্ণের দোকান লুট

বগুড়া শহরে সন্ধ্যারাতে হাতবোমা আর গুলি ছুড়ে একটি স্বর্ণের দোকানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক দোকানমালিক গুলিবিদ্ধ হন। পাশাপাশি দোকানের এক কর্মচারী ও এক রুটি বিক্রেতা হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গালাপট্টি মেরিনা রোড এলাকায় গোল্ডেন মার্কেটের আল হাসান জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার এবং নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, গালাপট্টি এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আল হাসান জুয়েলার্সের মালিক গুলজার রহমান জানান, সন্ধ্যা পৌনে ৭টায় ক্রেতা সেজে এক দুর্বৃত্ত দোকানে আসে। সে স্বর্ণের দাম নিয়ে দরাদরি করছিল। একপর্যায়ে আরো ১০ জন এসে ঢুকে পড়ে। তারা এসে মাথায় অস্ত্র ঠেকায় এবং সিন্দুক খুলে ফেলে। পরে সেখানে রাখা নগদ পাঁচ লাখ টাকা এবং ৫০০ ভরি স্বর্ণ বস্তায় ভরে নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দোকানমালিক পায়ে গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা দোকানের সামনে রাখা একটি হাইয়েস মাইক্রোবাসে উঠে চলে যায়।

গাড়িতে ওঠার সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দোকানের এক কর্মচারী এবং এক রুটি বিক্রেতা আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত