বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আলোচিত সাত খুনঃ তারেক সাঈদের বাঁকা হাসির রহ্স্য কী ?

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ফাঁসির দণ্ড শুনে সবাই বিমর্ষ হলেও একজনের ঠোটের চেহারায় কোনো পরিবর্তন হয়নি। উল্টো মিডিয়ার মাধ্যমে পুরো জতি দেখেছে তার ঠোটের কোনে লেগেছিল বাঁকা চিলতে হাসি। এই হাসি দিয়েছেন সাত খুনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত তারেক সাঈদ। তার এই হাসির রহস্য নিয়ে চলছে নানা ধরণের গুঞ্জন।

রায় দৃষ্টান্তমূলক হওয়ায় বাদীপক্ষসহ দেশবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছে। কিন্তু সাবেক র‌্যাব কর্মকর্তা সাঈদের হাসির রহস্যের জট খুলছে না। কেন তিনি হেসেছেন তার সমীকরণ মেলাতে চেষ্টা করছেন সবাই।

সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে, তাহলে কী উচ্চ আদালতে এই রায় বদলে যেতে পারে? নাকি তিনি জানেন, আসলে তার কিছুই হবে না। অনেকে বলছেন, অল্প শোকে অনেকে কাতর হয়ে যান। কিন্তু অধিক শোকে হন না। তিনি বাহিনীর লোক, সাহসী। কঠোর মনের মানুষ বলেই এই কাণ্ড করতে পেরেছেন। তিনি হয়তো ধরেই নিয়েছিলেন, ফাঁসির দণ্ড হবে। তাই অবাক হননি।

দণ্ড ঘোষণার পর তারেক সাইদকে আদালতে হাজিরের দিনের যেসব ছবি দেখা গেছে তার সবগুলোতেই হাস্যজ্বোল দেখা গিয়েছে তাকে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অন্যতম তারেক সাঈদ সেনাবাহিনীর লে. কর্নেল (অব.) ছিলেন। র‌্যাবের সাবেক এই কর্মকতার শ্বশুর হলেন বর্তমান সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া।

অনেকে ধারণা প্রকাশ করেছেন, সাঈদ হয়তো রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা পাবেন বলে বিশ্বাস করা শুরু করে দিয়েছেন। আবার সরকার সমর্থকরা বলছেন, এই সরকারের আমলেই আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাই বিতর্কের জন্ম দেয় এমন কোনো কাজ করবে না সরকার। দণ্ডপ্রাপ্তদের আইনজীবী অবশ্য ঘোষণা দিয়েছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। এখন সময়ই বলে দিবে কি হবে তাদের ভাগ্যে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়া হয়। প্রথমে গাজীপুরের রাজেন্দ্রপুরের গজারি বনে নজরুল ইসলামের প্রাইভেটকার উদ্ধার হয়। পরে নদী থেকে উদ্ধার করা হয় সাতজনের লাশ। এ মামলায় গত ১৬ জানুয়ারি ৩৫ আসামির মধ্যে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী