বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু, ক্লিনিক ম্যানেজার গ্রেফতার

রংপুরে মেডিনোভা ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বকুল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মামলা হলে শনিবার সন্ধ্যায় রংপুর শহরের ধাপ এলাকার পুলিশ অভিযান চালিয়ে ঐ ক্লিনিকের ম্যানেজার তুলে চন্দ্র রায় (২৮)কে গ্রেফতার করেন।

নিহত বকুল জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে। গত ২ জানুযারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বকুল ঐ ক্লিনিকে ভর্তি হন এবং শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২ জানুযারি সকালে বকুল উপজেলার সরকারের হাট নামক এলাকায় তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরতর আহত হন। ওই দিনেই বকুলকে রংপুরের সোনার বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। দুইদিন থাকার পর দালালের খপ্পরে পড়ে ৪ জানুয়ারি বকুলকে মেডিনোভা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে বকুলকে অজ্ঞান করে তার দুই পায়ে ৭ জানুযারি অস্ত্রোপচার করেন ডা. জাহিদ হোসেন। ৯ জানুযারি পর্যন্ত তার জ্ঞান না ফিরলে রংপুর মেডিকেলে ভর্তির জন্য পাঠিয়ে দেন ক্লিনিক কর্তৃপক্ষ। আর সেখানে জ্ঞান না ফেরা অবস্থায়ই শনিবার বিকেলে বকুল মৃত্যু হয়।

এ দিকে ডাক্তারের ভুল চিকিৎসায় বকুলের মৃত্যু হয়েছে এ অভিযোগ এনে বকুলের ছোট ভাই তারেক হোসেন বাদী হয়ে রংপুরের কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মেডিনোভা ক্লিনিকের ম্যানেজার তুলে চন্দ্র রায়কে (২৮) গ্রেফতার করেন।

রংপুরের সহকারী পুলিশ সপুার (সার্কেল-এ) সাইফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, মেডিনোভা ক্লিনিকের মালিক ও চিকিৎসকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত