১০ জেলায় নসিমন, করিমন চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশ


আগামী সাতদিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে এসব জেলায় এ যানবাহনগুলো আর চলতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ ব্যাপারে জারি করা রুল মঞ্জুর করে আজ বুধবার চূড়ান্ত এ রায় দেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই ১০টি জেলা হলো যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গা।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ। রুলে মহাসড়কে যান চলাচলের অনুমতির ক্ষেত্রে মটর ভেহিকেল অর্ডিন্যান্স এর বিধান অনুসরণ করা এবং এসব মহাসড়কে এ ধরনের যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চান আদালত। আদেশে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইজিপি, ডিআইজিসহ ১০ জেলার পুলিশ সুপারদের রুলের জবাব দিতে বলা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













