শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পুলিশ আমাকে বলে আমি তোর বাপ, এর পরেই কিল-ঘুষি আর বাঁশের চটা দিয়ে মারপিট করতে থাকে’

ঝিনাইদহের কোটচাঁদপুরে আবদুল মালেক (৪৫) নামে এক নিরীহ কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সাবদারপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমতিয়াজের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ ওই কৃষককে মারধর করে।

প্রথমে আবদুল মালেককে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কৃষক আবদুল মালেক কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের বেলায়েত আলীর ছেলে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আবদুল মালেক বলেন, ‘বাড়ির সামনে রেললাইনের পাশে বিজলির পালা ছিল; পাশে বসে ছিলাম। তখন রাত ৯টা বাজতে ১০/১৫ মিনিট বাকি ছিল (আনুমানিক)।’

‘ওই সময় ওরা (ক্যাম্পের পুলিশ) এসে আমার চোখে লাইট (চার্জার লাইট) মারে। আমি বলি- ভাই আপনারা কারা আমার চোখে লাইট মারছেন? লাইট নিচে লাবান (নামান)। দুই-তিনবার বলার পরও ওনারা লাইট লাবাইয়নি। আমাকে বলছে আমি তোর বাপ’ যোগ করেন তিনি।

ওই কৃষক বলেন, ‘এরপর আমি বলি- বাপের-মায়ের কিছু না বলি… এভাবে লাইট মারছেন কেন?। এরাম (এরকম) কথা বলার পর আমাকে টেনে-ছেঁচেড়ে এনে আবল-তাবল (বেধড়ক) মারপিট শুরু করে দেয়। বলতে শুরু করে এই দেখ তোর কোন বাপ।’

তিনি বলেন, ‘কিল-ঘুষি আর বাঁশের চটা দিয়ে মারপিট করতে থাকে। পায়ে, উরু, পিঠে আঘাতের চিহ্ন আছে। মাথায় আর মুখে কিল-ঘুষি দিতে থাকে। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’

আবদুল মালেক আরও বলেন, দুই মাস আগে শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলাম। গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে ভালো হই। অসুস্থ হওয়ার কারণে এখন হাসপাতালে আসার পুলিশের কথা সঠিক নয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় আবদুল মালেক ভর্তি হন যার নম্বর ৪০০৫/২৯। তার ভর্তি টিকিটে চিকিৎসক উল্লেখ করেছেন ফিজিক্যাল অ্যাসাল্ট। ভর্তি টিকিটে পুলিশ কেস লেখা হয়েছে। বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন।

এর আগে বৃহস্পতিবার রাতে আবদুল মালেককে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড (ছাড়পত্র) করা হয়। ছাড়পত্র নম্বর ১৬৪২। রেজিস্ট্রিশন নম্বর ৪৪/০২, তারিখ ২৬/০১/১৭।

আহত আবদুল মালেকের মেয়ে শাহানাজ পারভীন অভিযোগ করে বলেন, ‘সাবদারপুর পুলিশ ফাঁড়ির এএসআই ইমতিয়াজসহ আরও কয়েকজন আমার আব্বাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। আমরা ঠেকাতে গেলে অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করে।’

তিনি বলেন, ‘আমার আব্বাকে পুলিশ পিটিয়েছে গ্রামের সবাই দেখেছে। দুই মাস আগে আব্বা অসুস্থ হয়েছিলেন। অসুস্থ মানুষকে পুলিশ অমানুষিক নির্যাতন করেছে।’

শাহনাজ আরও বলেন, ‘প্রথমে আব্বাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলাম। আজ (শুক্রবার) ডাক্তার যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে। যারা আমার আব্বাকে বিনা কারণে নির্যাতন করেছে তাদের শাস্তি চাই।’

তবে অভিযুক্ত কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমতিয়াজের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল কাশেম পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেন, ‘পুলিশ লাইট মারলে আবদুল মালেক গালিগালাজ করেন। এএসআই ইমতিয়াজসহ টহল পুলিশ সদস্যরা তাকে ডেকে গালি দেয়ার কারণ জিজ্ঞাসা করে। এসময় আবদুল মালেক ভুল স্বীকার করেন। এরপর আর পুলিশ তাকে কিছু বলেনি।’

এসআই আবুল কাশেম দাবি করেন, ‘পুলিশ আবদুল মালেককে মারধর করেনি। তিনি হার্টের রোগী। কিছুদিন আগেও অসুস্থ ছিলেন। ঘটনার দিন বাজারের একটি চায়ের দোকানে অসুস্থ হয়ে পড়েন। তিনি পুলিশের বিরুদ্ধে মিথ্যা বলেছেন।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘পুলিশের বিরুদ্ধে পেটানোর অভিযোগ সঠিক নয়। আবদুল মালেক ক্যাম্পের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পুলিশ লাইট মারলে আবদুল মালেক গালিগালাজ করেন। এ নিয়ে তর্কাতর্কি হয়। কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত