শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলিম হয়েও মসজিদের বারান্দায় বসে ইয়াবা বিক্রি : শিশুসহ আটক তিন

মহানগরের টঙ্গী বাজার জামে মসজিদের বারান্দায় বসে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে এক শিশুসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার দুপুরে ৮৫০ পিস ইয়াবা তাদের আটক করা হয়েছে বলে জানান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন।

আটকরা হলেন, কক্সবাজারের চকরিয়া থানার কোটাখালি এলাকার মৃত ওমর হাকিমের ছেলে নুরুল ইসলাম (৫৫), একই জেলার টেকনাফ থানার মুছুনী নয়াপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আনিস ওরফে আনাস (১১) ও টঙ্গীর আরিচপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে মোঃ সোহেল (৩৪)।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন জানান, আজ বুধবার দুপুরে নুরুল ইসলাম, সোহেলসহ ৪-৫ জন যুবক টঙ্গী বাজার জামে মসজিদের বারান্দায় মুসল্লি বেশে বসে ছিলেন। পরে আনাস একটি বিস্কুটের প্যাকেটে করে সাড়ে ৮৫০ পিস ইয়াবা নুরুল ইসলামের হাতে তুলে দেন।

সেখানে বসে তারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল সেখান অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে নুরুল ইসলামের কাছ থেকে ৬০০ পিস, আনাসের কাছ থেকে ২০০ পিস এবং সোহেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নুরুল ইসলাম জানান, তিনি জয়দেবপুর থানার হালডোবা এতিমখানা মাদরাসায় শিক্ষকতা করতেন। দেড়বছর আগে মাদকসহ তিনি ধরা পড়লে চাকরিচ্যুত হন।

আটক আনাস জানায়, কক্সবাজারের নুরুল ইসলাম ও ইউনুস আলী নামে দুই ব্যক্তি ঢাকার একটি হোটেলে চাকরি দেয়ার কথা বলে বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে তা মসজিদে পৌঁছে দিতে বলেন। তা করতে গিয়ে ইয়াবাসহ ধরা পড়েন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত