পিস্তল, গুলি ও ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক


ঝিনাইদহের কোটচাদপুর পৌরসভার কাউন্সেলরকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। আটক রেজাউল ইসলাম পাঠান কোটচাদপুর পৌর শহরের আদর্শপাড়ার মমিন পাঠানের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, রেজাউল আখ সেন্টার এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগজিন ও পাঁচশ পিস ইয়াবা পাওয়া যায়। রেজাউলের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













