রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোবাইল নম্বর ক্লোনিং করে টাকা আত্মসাৎ, আটক ১৪

মোবাইল নম্বর ক্লোনিং বা স্পুফিং করে (সফটওয়্যারের মাধ্যমে যেকোনো ব্যক্তির মোবাইল নম্বর অবিকল নকল করে অন্য নম্বরে ফোন করা যায়) অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীর উত্তরায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৪-এর একটি দল। তাদের কাছ থেকে মোবাইল ফোন সেট, বিপুলসংখ্যক সিম, ল্যাপটপ, কম্পিউটার, নগদ অর্থ, সিম ক্লোনিংয়ে জন্য ব্যবহৃত সফটওয়্যার ও অ্যাপস পাওয়া যায়।

প্রতারক চক্রটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল নম্বর ক্লোনিং করত। সেই নম্বর থেকে চাকরি, সুবিধা পাইয়ে দেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোককে ফোন করত। এভাবে এই চক্রটি অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত বলে জানান র‍্যাব-৪ এর অধিনায়ক লুৎফুল কবীর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক লুৎফুল কবীর বলেন, মোবাইল নম্বর কল স্পুফিং করা প্রতারক চক্রের নতুন কৌশল। এই কৌশলের মাধ্যমে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নম্বর অ্যাপসের মাধ্যমে কল স্পুফিং করত। এভাবে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এসব নম্বর থেকে ফোন করে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত