টানা ৭ মাস ধরে কিশোরীকে পর্ন দেখিয়ে ধর্ষণ, আটক বৃদ্ধ


টানা ৭ মাস ধরে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠল ৭২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। হায়দরাবাদের বনস্থলীপুরমের বাসিন্দা কৃষ্ণ নামে ওই বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২৮ জানুয়ারি ক্লাস ফোরের ছাত্রীকে ধর্ষণ করে পেশায় ছুতোর ওই বৃদ্ধ। গত ৭ মাস ধরে সে নানা সময়ে মেয়েটিকে যৌন হেনস্থা করেছে। পুলিশের কাছে জেরায় অভিযুক্ত জানিয়েছে, ধর্ষণের আগে কিশোরীটিকে পর্ন দেখাত সে।
ধর্ষিতা কিশোরীটির বাবা-মা দিনমজুর। মেয়েটি স্কুল থেকে ফিরে বাড়িতে একাই থাকত। পাশেই একটি বাড়িতে একা থাকত ওই বৃদ্ধ। সে নানা অছিলায় মেয়েটিকে তার বাড়িতে ডেকে তার উপরে যৌন অত্যাচার চালাত।
ওই কিশোরী নাকি অনেক আগেই তার বাবা-মাকে বিষয়টি জানায়। তবে, ছোট মেয়ের এ কথা তখন মানতে চাননি বাবা-মা। তবে, দিনের পর দিন মেয়ে একই কথা বলছে দেখে তাঁদের সন্দেহ হয়।
তাঁরা ওই বৃদ্ধের সঙ্গে এ ব্যাপারে কথা বললে, তিনি অভিযোগ অস্বীকার করেন। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হলে পক্সো আইনে মামলা দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













