নড়াইলে ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক


মোঃ হিমেল মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বাঐসোনার বাড়ির পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।
সোহেল রানা ঢাকায় রিজার্ভ পুলিশ (আরআরএফ) হিসেবে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ কনস্টেবল সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নড়াগাতি এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে।#
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













